নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিমানবন্দরে গ্রেনেড জোরদার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের এলাকা থেকে গ্রেনেড সদৃশ দুটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ, এ ঘটনার পর আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।

ঘটনার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে বিমানবন্দরের প্রধান ফটক দিয়ে বের না করে পেছনের ফটক ব্যবহার করে বাইরে নেওয়া হয়।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল দশটা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী, ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন, এর প্রায় ৫ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনের অংশে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান, পরে তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি অবহিত করেন।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা বস্তু দুটি ঘিরে রেখে আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে বিষয়টি মন্ত্রীকে জানানো হলে নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করা হয়, সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, বিমানবন্দর এলাকা থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, এরপর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

amardesh24.com

 

আরও পড়ুন