নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩টি প্রতিষ্টানকে জরিমানা বিসিসি।

জনসাধারণের চলাচলের পথ দখল, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

আজ মঙ্গলবার বিসিসির উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।

অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে মামলার বিপরীতে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান চলাকালে জনসাধারণের চলাচলের পথ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো তাৎক্ষণিকভাবে অপসারণ ও উচ্ছেদ করা হয়। পাশাপাশি যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেনি, তাদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়ার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদারসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে, ফুটপাত দখলমুক্ত রাখতে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

amardesh24.com

আরও পড়ুন