চট্টগ্রাম সিটি গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় দুটি দেশীয় তৈরি এলজিসহ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার আকবরশাহ থানা-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ আটক করা হয়।
amardesh24.com









