নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। মানুষের ভালোবাসা থামানো সম্ভব না: আমির হামজা। বিচারকে ছেলে হত্যায় বরখাস্ত সেনার মৃত্যুদন্ড। গাজীপুরে বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমা চুরি করার সময় আটকে গেল। সিটি গেইট এলাকায় পুলিশের চেকপোস্টে অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার। রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে ৫ জন আহত নিহত ১। চসিকের অভিযানে বহদ্দারহাট ফুটপাতের ২ শতার্ধিক দোকান উচ্ছেদ। মাদক ও ইভটিজিংবিরোধী জাগরণ র‌্যালি অনুষ্ঠিত। ৩০ ক্যারেটের নেকলেসে আয়াতুল কুরসি : কারিনাকে ক্ষমা চাইতে বললেন: কংগ্রেস। বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মানুষের ভালোবাসা থামানো সম্ভব না: আমির হামজা।

ভালোবাসা থামানো কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে কণ্ঠরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে ঝিনাইদহের কালীগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ শুক্রবার কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যাওয়ার কথা জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন আমির হামজা।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রিয় ঝিনাইদহবাসী, আজ আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।’

তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ। জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।’

ঝিনাইদহবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম। সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকাই আমার অঙ্গীকার।

এদিকে, আমির হামজার কর্মসূচি ঘিরে তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

amardesh24.com

 

আরও পড়ুন