নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসে আগুন। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্যে সাক্ষাৎ। ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ডাকাতি। বাংলাদেশ- ভারতের সঙ্গে নদী নিয়ে যৌথ বৈঠক। সোনার বাজর দিন দিন পতন হচ্ছে। ঢাকা মহানগরসহ দেশের ৭ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সিটি কলেজ চট্টগ্রাম শাখার সার্বিক সহযোগিতায় অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” সরকারি সিটি কলেজ চট্টগ্রাম কার্যকরী পর্ষদ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকালে ‘বয়স কোন বাধা নয়, সবার জন্য শিক্ষা চাই’ এই স্লোগানে সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানের উদ্বোধন করেন নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন,
কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাজা, কলেজ অধ্যাপক প্রফেসর শামীম কবির, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন শিশির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি, ডাক দিয়ে যাই বাউবি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন, চট্টগ্রাম অঞ্চল সভাপতি ফরহাদ হোসেন, সিটি কলেজ বাউবি সভাপতি আশরাফুল ইসলাম শাকিল, হাজরাতজু কলেজ ছাত্রদলের সভাপতি মো মামুন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাঈল ভূইয়া, যুগ্ম আহ্বায়ক  আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম,সাদ্দাম হোসেন, পায়েল, রমজান আলী সাগর,হাসান,সাকিব, মিরাজ,খোরশেদ  আব্বাস,রুবেল,ইমন, নেয়ামত,মোহন,মেহেদী  অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, শিক্ষা থেকে ঝরে পড়া তরুণ সমাজকে উচ্চ শিক্ষার স্বপ্ন ছোঁয়াতে বাউবি যে ধরনের কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিকচর্চা ও কল্যাণমূলক কাজে বাউবিকে আরো প্রসারিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে শিক্ষার্থীদের বরণ করে নেন প্রধান অতিথিসহ অন্যান্যরা এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন