নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ৮০টি টিয়াপাখিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববাজারে সোনার দাম নেমে এসেছে। চিন্ময় দাসকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার কারাগারে পাঠানো হয়েছে। টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দেশে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট : ইসি। এনসিপি সংসদ সদস্য মিতুকে আবারও হত্যার হুমকি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের। হত্যা মামলায় (বন্ধু যখন বউ লইয়া শিল্পী মমতাজ) গ্রেপ্তার। আওয়ামীলীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

শিশু রামিসা হত্যা মামলায় স্বামী স্ত্রী জড়িত।

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, স্বামী সোহেল রানাকে ভয় পেতেন স্বপ্না। এ কারণে তিনি হত্যাকাণ্ডে স্বামীকে সহযোগিতা করেন।

আজ সোমবার (১৫ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় এ তথ্য তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

এর আগে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ওই বেঞ্চে সোহেল ও স্বপ্নার আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গত ৭ জুন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের বাসা থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল ও তাঁর স্ত্রী স্বপ্নাসহ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, সোহেল নিজের ঘরে নিয়ে রামিসাকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে গলা কেটে হত্যা করেন তিনি। অপরাধ আড়াল করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন বলেও তদন্তে উঠে আসে।

গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে মাত্র ১৯ দিনের মধ্যে আলোচিত এ মামলার বিচার শেষ হয়।

amardesh24.com

 

আরও পড়ুন