নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ৮০টি টিয়াপাখিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববাজারে সোনার দাম নেমে এসেছে। চিন্ময় দাসকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার কারাগারে পাঠানো হয়েছে। টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দেশে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট : ইসি। এনসিপি সংসদ সদস্য মিতুকে আবারও হত্যার হুমকি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের। হত্যা মামলায় (বন্ধু যখন বউ লইয়া শিল্পী মমতাজ) গ্রেপ্তার। আওয়ামীলীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

এনসিপি সংসদ সদস্য মিতুকে আবারও হত্যার হুমকি।

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য মাহমুদা আলম মিতুকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে অবস্থান করার সময় মুঠোফোনে কল করে এক ব্যক্তি তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেন। একই সঙ্গে টুকরা টুকরা করে হত্যার হুমকিও দেন।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি। দলটির ভাষ্য অনুযায়ী, বিকেল ৫টা ২৯ মিনিটে মাহমুদা আলমের মুঠোফোনে কলটি আসে। হুমকিদাতার সঙ্গে তার ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও রেকর্ডও গণমাধ্যমে পাঠানো হয়েছে।

অডিওতে তরুণ কণ্ঠের এক ব্যক্তিকে মাহমুদা আলমকে বলতে শোনা যায়, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ এরপর ওই ব্যক্তি বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’

কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, আগামীকাল সোমবার একই সময়ে আবার ফোন করবেন। এ কথা বলেই তিনি কলটি বিচ্ছিন্ন করেন।

এনসিপির দাবি, হুমকিদাতা আওয়ামী লীগের সমর্থক। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন