নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ৮০টি টিয়াপাখিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববাজারে সোনার দাম নেমে এসেছে। চিন্ময় দাসকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার কারাগারে পাঠানো হয়েছে। টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দেশে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট : ইসি। এনসিপি সংসদ সদস্য মিতুকে আবারও হত্যার হুমকি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের। হত্যা মামলায় (বন্ধু যখন বউ লইয়া শিল্পী মমতাজ) গ্রেপ্তার। আওয়ামীলীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ধারালো হাসুয়া, লাঠি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে নাশকতার পরিকল্পনার এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পুলিশের এজাহার অনুযায়ী, ১৪ নভেম্বর (শনিবার) রাত ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিতাইশাহ পুকুরসংলগ্ন কারিগরি কলেজের বিপরীতে শহীদ ফরিদের গোডাউন চাতালে কয়েকজনের গোপন বৈঠক চলছে বলে খবর পায় পুলিশ। এর ভিত্তিতে রাত ৯টা ১৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বৈঠকে অংশ নেওয়া কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় জহুরুল ইসলাম (৫০) ও জুয়েল বাবু (৪০) নামে দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।

পালিয়ে যাওয়া ব্যক্তিরা ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ধারালো হাসুয়া, লাঠি ও লোহার রড জব্দ করে পুলিশ। গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও ৩৩ জনের নাম-পরিচয় পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের অভিযোগ, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

মামলায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সরকার পতনের ষড়যন্ত্র এবং সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনে হামলা চালিয়ে ক্ষতিসাধনের পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন