নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ৮০টি টিয়াপাখিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববাজারে সোনার দাম নেমে এসেছে। চিন্ময় দাসকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার কারাগারে পাঠানো হয়েছে। টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দেশে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট : ইসি। এনসিপি সংসদ সদস্য মিতুকে আবারও হত্যার হুমকি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের। হত্যা মামলায় (বন্ধু যখন বউ লইয়া শিল্পী মমতাজ) গ্রেপ্তার। আওয়ামীলীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

চিন্ময় দাসকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার কারাগারে পাঠানো হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে।আজ সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

কারা সূত্র জানায়, চিন্ময়ের খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে তার সঙ্গে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন । ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তার সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়।

ওই বিক্ষোভের সময় আদালত সড়কে কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয় এবং আইনজীবী ও আদালতের কর্মচারীদের সঙ্গে

বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন