নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ৮০টি টিয়াপাখিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববাজারে সোনার দাম নেমে এসেছে। চিন্ময় দাসকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার কারাগারে পাঠানো হয়েছে। টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দেশে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট : ইসি। এনসিপি সংসদ সদস্য মিতুকে আবারও হত্যার হুমকি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের। হত্যা মামলায় (বন্ধু যখন বউ লইয়া শিল্পী মমতাজ) গ্রেপ্তার। আওয়ামীলীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

হত্যা মামলায় (বন্ধু যখন বউ লইয়া শিল্পী মমতাজ) গ্রেপ্তার।

রাজধানীর মিরপুর মডেল থানায় করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানায় দায়ের করা ওমর ফারুক শাকিল হত্যা-চেষ্টা মামলায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ মামলায় আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

amardesh24.com

 

আরও পড়ুন