নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ৮০টি টিয়াপাখিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববাজারে সোনার দাম নেমে এসেছে। চিন্ময় দাসকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার কারাগারে পাঠানো হয়েছে। টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দেশে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট : ইসি। এনসিপি সংসদ সদস্য মিতুকে আবারও হত্যার হুমকি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের। হত্যা মামলায় (বন্ধু যখন বউ লইয়া শিল্পী মমতাজ) গ্রেপ্তার। আওয়ামীলীগের কর্মসূচিকে রাজনৈতিক দেউলিয়াত্বের মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক।

টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। পিটারসনের করা ওভারের আগের বলে ৪ মেরে দলকে ৪০০ রানের মাইলফলকে পৌঁছে দেন তাসকিন আহমেদ। তবে পরের বলেই মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

প্রথম ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর পর একপর্যায়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

সেখান থেকে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ে পড়ে দল।

এরপর লিটন দাসকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। দুজনের জুটি বাংলাদেশের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এই জুটিতে দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাঁদের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

amardesh24.com

 

আরও পড়ুন