মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে ইউনিটগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।
লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
amardesh24.com









