বিএনপির সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করতে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । একই সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও তাঁদের গুরুত্ব দিতে বলেছেন তিনি।
amardesh24.com









