নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ৩৮ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল।  গোপালগঞ্জ পরিস্থিতি টিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: এসআরবি। চট্রগ্রাম বন্দরে নিরাপত্তার জোরদার বাড়ানোর দাবি। চট্রগ্রামে পুলিশ সদস্যদের পিকভ্যান চুরি। চট্রগ্রামে পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের নিরেপক্ষ তদন্তের নির্দেশ হাইকোর্টের। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মেজবাউলের বাসায় আগুন। পল্লবী থানায় এলাকায় বাসে আগুন। বিএনপির সব সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ। নবান্ন উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মাছের মেলা।

পল্লবী থানায় এলাকায় বাসে আগুন।

পল্লবী থানার সাগুফতা এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে,আজ বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবীর সাগুফতার সামনে রাস্তার পাশে ট্রাস্ট পরিবহনের বাসটি দাঁড় করানো ছিল। বিকেলে দুর্বৃত্তরা বাসটির পেছনের আসনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আগুন লাগার পরপরই ঘটনাস্থলে থাকা পরিবহন কর্মচারী ও স্থানীয় লোকজনের সম্মিলিত চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে বাসটির ভেতরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার রাতেও পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করেছিল।

amardesh24.com

আরও পড়ুন