নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ৩৮ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল।  গোপালগঞ্জ পরিস্থিতি টিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: এসআরবি। চট্রগ্রাম বন্দরে নিরাপত্তার জোরদার বাড়ানোর দাবি। চট্রগ্রামে পুলিশ সদস্যদের পিকভ্যান চুরি। চট্রগ্রামে পুলিশের গুলিতে পা হারানো সাইফুলের নিরেপক্ষ তদন্তের নির্দেশ হাইকোর্টের। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মেজবাউলের বাসায় আগুন। পল্লবী থানায় এলাকায় বাসে আগুন। বিএনপির সব সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ। নবান্ন উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মাছের মেলা।

দেশের বাজারে সোনার দাম আবারও পতন।

স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমেছে মূল্য। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ হবে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

আজ বুধবার সকালে এক সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেটের রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৮০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি পরিশোধ করতে হবে।

তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে।

৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।দামের ধারাবাহিক ওঠানামার মধ্যে নতুন করে স্বর্ণের মূল্য কমানোর সিদ্ধান্তে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

amardesh24.com

 

আরও পড়ুন