নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
জীবনের ৬২তম বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার মামলা করে গাম্বিয়া। নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য সালেহীন গ্রেপ্তার। কক্সবাজারে ট্রেনের ধাক্কায় এক পরিবারে ৪ জন নিহত। আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি। ইউসিবিএল চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী সংসদ সদস্য সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ ভাঙচুর। ড, ইউনুসের বিরুদ্ধে মামলা করবেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় আমিরের একান্ত সাক্ষাৎ ।

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় এক পরিবারে ৪ জন নিহত।

কক্সবাজারের রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) এবং ৫ মাস বয়সী মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা  আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন,

বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।

amardesh24.com

 

আরও পড়ুন