নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
জীবনের ৬২তম বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার মামলা করে গাম্বিয়া। নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য সালেহীন গ্রেপ্তার। কক্সবাজারে ট্রেনের ধাক্কায় এক পরিবারে ৪ জন নিহত। আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি। ইউসিবিএল চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী সংসদ সদস্য সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ ভাঙচুর। ড, ইউনুসের বিরুদ্ধে মামলা করবেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় আমিরের একান্ত সাক্ষাৎ ।

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার মামলা করে গাম্বিয়া।

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযানকে গণহত্যামূলক হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছেন, সেটিকে ন্যায়সংগত মনে করছে না মিয়ানমার।

১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর মিয়ানমারের প্রতিক্রিয়া জানতে রাজধানী নেইপিদোতে দেশটির প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বার্তা সংস্থা এএফপি। এ সময় দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে রায়টিকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেন।

এএফপিকে তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও, রায়ের ফলাফলের দিকে তাকালে দেখা যায়—১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, “সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সংগতও নয়।

২০১৭ সালের আগস্টের শুরুর দিকে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই হামলার দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)।

হামলার জেরে ওই মাসের মাঝামাঝি সময় থেকে রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের লক্ষ্য করে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাবাহিনীর ওই অভিযানের মুখে টিকতে না পেরে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।

রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯ নভেম্বর ওই মামলার রায় ঘোষণা করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন