বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাজমুস সালেহীনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটের দিকে খোকসা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান।
খোকসা থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ সংগঠনের নেতা এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুস সালেহীনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ আরও জানায়, আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
amardesh24.com









