নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শাহ আমানত বিমানবন্দরে ফটকে তার চুরি করতে গিয়ে আটক ১। পারিবারিক সম্পত্তির বিরোধ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ ফাতেমা বেগমের। নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার। চট্রগ্রামের বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মিলনে সারাদেশে। মাদারীপুরে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। গোপালগঞ্জে সাময়িক ভাবে মোবাইল ব্যাংক সেবা বন্ধ হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। ঢাকাসহ দেশের ৬ জেলায় ১১৩ প্লাটুন (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নাইজেরিয়া অস্ত্রধারিদের হামলায় ১৩ সেনা সদস্য নিহত।

মাদারীপুরে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ।

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে, এ সময় ২ পক্ষের ছোড়া ২ শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। গতকাল শুক্রবার রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

রাত নয়টার দিকে কালকিনি পৌর মাছবাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছবাজার অতিক্রম করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন।

একপর্যায়ে ২ পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় পক্ষের ছোড়া হাতবোমার বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তাঁরা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন