নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শাহ আমানত বিমানবন্দরে ফটকে তার চুরি করতে গিয়ে আটক ১। পারিবারিক সম্পত্তির বিরোধ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ ফাতেমা বেগমের। নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার। চট্রগ্রামের বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মিলনে সারাদেশে। মাদারীপুরে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। গোপালগঞ্জে সাময়িক ভাবে মোবাইল ব্যাংক সেবা বন্ধ হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। ঢাকাসহ দেশের ৬ জেলায় ১১৩ প্লাটুন (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নাইজেরিয়া অস্ত্রধারিদের হামলায় ১৩ সেনা সদস্য নিহত।

বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মিলনে সারাদেশে।

আজ শনিবার ২৮ নভেম্বর আয়োজন করা হচ্ছে অধ্যক্ষ সম্মিলন ২০২৬।জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মিলনে সারা দেশের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকালে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

গত বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

তিনি জানান, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় থাকা শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সম্মিলনে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নেওয়া বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজগুলোর অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তনের গতি আরও বাড়বে।

এর আগে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রথম অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল।

amardesh24.com

 

আরও পড়ুন