নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শাহ আমানত বিমানবন্দরে ফটকে তার চুরি করতে গিয়ে আটক ১। পারিবারিক সম্পত্তির বিরোধ মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ ফাতেমা বেগমের। নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার। চট্রগ্রামের বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সম্মিলনে সারাদেশে। মাদারীপুরে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। গোপালগঞ্জে সাময়িক ভাবে মোবাইল ব্যাংক সেবা বন্ধ হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। ঢাকাসহ দেশের ৬ জেলায় ১১৩ প্লাটুন (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নাইজেরিয়া অস্ত্রধারিদের হামলায় ১৩ সেনা সদস্য নিহত।

নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ, ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রতন কান্তি দে, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেলসহ পুলিশের একটি দল কম্বনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় কম্বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পূর্ব পাশে জসিমের সেগুন বাগানের ভেতরে ঝোপের মধ্যে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা থানা হেফাজতে রাখা হয়েছে। মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

amardesh24.com

 

আরও পড়ুন