নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

অভিবাসীদের জন্য ‘রেড কার্ড’ বিতরণ শুরু করল যুক্তরাষ্ট্র।

শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫

‘আপনার অধিকার জানুন’ বা ‘নো ইওর রাইটস সংক্রান্ত’ রেড কার্ড বিতরণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস’র অভিবাসনবিষয়ক অফিসের সহায়তায় ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) অভিবাসী সম্প্রদায়ের সদস্যদের জন্য এসব কার্ড এবং অন্যান্য সংস্থান বিতরণ করছে।

দেখতে ক্রেডিট কার্ডের মতো এই কার্ডগুলো অভিবাসীদের ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে মোলাকাতে তাদের সাংবিধানিক অধিকার জানাতে সহায়তা করবে বলে জানিয়েছে কমিউনিটি রিসোর্স গাইড ফর ইমিগ্র্যান্ট অ্যাঞ্জেলেনোস। এই কার্ডগুলো নাগরিক-অনাগরিক উভয়ের জন্যই প্রযোজ্য।

৩.৫” x ২” আকারের এই কার্ডগুলো ১৬টি ভাষায় প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে স্প্যানিশ, হাইতিয়ান ক্রেওল এবং টিগরিনিয়া ভাষা অন্তর্ভুক্ত।

এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির প্রতিক্রিয়া হিসেবে গৃহীত পদক্ষেপ। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল, আইসিই এবং সিবিপি কর্মকর্তারা স্কুল ও চার্চের মতো সংবেদনশীল এলাকাতেও গ্রেপ্তার অভিযান চালাতে পারবে। এই পরিস্থিতিতে এলএইউএসডি তার ‘We Are One’ ক্যাম্পেইন পুনরায় চালু করেছে, যা সব শিক্ষার্থীর জন্য নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করবে।

 

 

আরও পড়ুন