নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল।

নিজস্ব প্রতিবেদকঃ

সোমবার ২৪ মার্চ ২০২৫

ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ জসিম উদ্দিন, সভাপতি, ড্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ; অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ, সভাপতি, ড্যাব, চট্টগ্রাম জেলা; ডা. মোঃ ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক, ড্যাব, চমেক শাখা; ডা. বেলায়েত হোসেন ঢালী, সাধারণ সম্পাদক, ড্যাব, চট্টগ্রাম জেলা শাখা; ডা. ইফতেখারুল ইসলাম, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর শাখা এবং ডা. এস এম সারোয়ার আলম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন