নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি জিয়া রনি এনসিপি নেতা। নাগেশ্বরীতে ১১,৭০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার। আলোচিত চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বৈধ কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা। ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকে: স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবালকে গ্রেপ্তার করেছে : ডিবি পুলিশ।

ঢাকা মিরপুরে দশ ফুট অজগর উদ্ধার।

আমারদেশ২৪ ডেস্ক:
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

অজগরটিকে সংরক্ষিত বনাঞ্চলের নিরাপদ ও উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।রাজধানীর মিরপুরের একটি আবাসিক এলাকা থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার সাপটি উদ্ধার করা হয়। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট।

ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) শারমীন আক্তার বলেন, গতকাল মধ্যরাতে মুঠোফোনে জানতে পারি, মিরপুরের এক আবাসিক এলাকায় সাপ দেখা গেছে। দ্রুত  ঢাকা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) নিগার সুলতানাকে অবহিত করি। তার তত্ত্বাবধানে ও আমার নির্দেশনায় বন্যপ্রাণী উদ্ধারে স্বেচ্ছাসেবী দল ‘সোয়ান’-এর (সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার) কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।
ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুরের সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা শাখেরা আক্তার শিমু বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি একটি পুরুষ বার্মিজ পাইথন। সোয়ান টিম সাপটি উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করে এবং পরবর্তীতে সাপটিকে আমরা সংরক্ষিত বনাঞ্চলের নিরাপদ ও উপযুক্ত পরিবেশে অবমুক্ত করেছি।

আরও পড়ুন