নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি জিয়া রনি এনসিপি নেতা। নাগেশ্বরীতে ১১,৭০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার। আলোচিত চিএনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বৈধ কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা। ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ আইন শৃঙ্খলা বাহিনীকে: স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবালকে গ্রেপ্তার করেছে : ডিবি পুলিশ।

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই।আজ রোববার ভোর রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
মৃত্যুকালে মরহুমা এসইউএফ মুকরেমা রেজার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। যিনি বেশকিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।
নজরুল ইসলাম আজাদ জানান, আজ রোববার বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
উল্লেখ্য যে, মায়ের অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। শর্মিলা রহমান সিঁথির পিতা প্রয়াত এমএইচ হাসান রাজা।
দেশে ফেরার পর থেকেই পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের সেবায় নিয়োজিত ছিলেন সিঁথি। এদিকে এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও পড়ুন