নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামের রাউজানে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হলদিয়া ইউনিয়নের সিন্নি বটতল এলাকায় ২ পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে।
এর আগে বুধবার রাতে সংগঠিত এই ঘটনায় আহত প্রবাসী মো, মামুন বৃহস্পতিবার ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেছে। স্থানীয়রা জানিয়েছে এলাকার আধিপত্য নিয়ে প্রবাসী মামুনের সাথে রাশেদের বিরোধ এই সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষে সাতজন আহত হয়েছে। মামলার বাদি প্রবাসী মামুনের অভিযোগ রাশেদ (৩৭) নামের স্থানীয় এক চাঁদাবাজ তার কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় রাশেদের নেতৃত্বে সন্ত্রাসীরা বুধবার রাতে এসে তার উপর কিরিচ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এই হামলায় তিনিসহ আহত হয় শাহাজান (৩০), রুবেল (২৮), ইউসূফ (২৬), ইয়াছমিন (৩০) নামের এক গৃহবধূ। স্থানীয়রা বলেছেন মামুনের উপর সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে এলাকার মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অভিযোগ করা হয়েছে স্বজনরা রক্তাবস্থায় আহতদের উদ্ধার করে টেক্সিযোগে হাসপাতালে নেয়ার পথে প্রতিপক্ষের লোকজন আবার পথে আটকিয়ে তাদের উপর কিরিচ নিয়ে হামলা করে।









