নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসে আগুন। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্যে সাক্ষাৎ। ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ডাকাতি। বাংলাদেশ- ভারতের সঙ্গে নদী নিয়ে যৌথ বৈঠক। সোনার বাজর দিন দিন পতন হচ্ছে। ঢাকা মহানগরসহ দেশের ৭ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)

পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: তারেক রহমান।

আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ২ মে, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আশা করি, নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার, সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব বলেন।

তারেক রহমান বলেন, সুকৌশলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যেন নির্বাচন নিয়ে কথা বলা না যায়। চলমান সংস্কার করতে গিয়ে যদি নির্বাচনের দাবিকে অবজ্ঞা করা হয়, তাহলে সংস্কারের কোনো মানে নেই। 

মানবিক করিডোরের বিষয়ে তিনি বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। বাংলাদেশকে আর কেউ যেন তাবেদার রাষ্ট্র বানাতে না পারে সে লক্ষ্যে কাজ করা হবে।জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হলে পলাতকদের পুনর্বাসন করতে সহায়তা করবে বলে জানান তিনি।

আরও পড়ুন