নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসে আগুন। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্যে সাক্ষাৎ। ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ডাকাতি। বাংলাদেশ- ভারতের সঙ্গে নদী নিয়ে যৌথ বৈঠক। সোনার বাজর দিন দিন পতন হচ্ছে। ঢাকা মহানগরসহ দেশের ৭ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)

সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে কথা বলার সময় ট্রেনে পড়ে এক কিশোরের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার , ১৬ মে, ২০২৫

চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে নোমান (১৬) নামের  ১ কিশোরের মৃত্যু হয়েছে। সে কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকায় ট্রেনে কাটা পড়ে।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উত্তর এয়াকুবনগর এলাকায় এই ঘটনাটি ঘটে। নোমান সীতাকুণ্ডপৌরসভাস্থ উত্তর এয়াকুবনগর গ্রামের  আলমগীরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নোমান ওই এলাকায় রাতে রেললাইনে কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ চট্টগ্রাম অভিমুখী একটি অজ্ঞাত ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।তবে নোমানের মোবাইলে বিভিন্ন গেম খেলার অভ্যাস ছিল। যার ফলে ট্রেন আসার শব্দ সে শুনতে পায়নি।

প্রসঙ্গত, সীতাকুণ্ড উপজেলা বিভিন্ন স্পটে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে গিয়ে এ পর্যন্ত অনেকেই দুর্ঘটনায় নিহত হয়েছে। এদের মধ্যে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আশরাফ সিদ্দিক বলেন, ইয়াকুবনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহতের কোন খবর আমরা পাইনি। তবে খোঁজ নিচ্ছি আমরা।

 

আরও পড়ুন