আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার ২৬ মে, ২০২৫
এবারও নির্বিঘ্ন ঈদযাত্রা উপহার দিতে পারছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঈদুল ফিতর খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিগত যেকোনো বছরের তুলনায় ঢাকাবাসী স্বাচ্ছন্দের সঙ্গে গ্রামের বাড়িতে যেতে পেরেছেন এবং ফিরে এসেছেন। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করি ঈদুল আজহাতেও আমরা নগরবাসীকে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব। এজন্য সরকারের সব সংস্থাকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে সোমবার (২৬ মে) সকালে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়। আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, বাস, লঞ্চ, রেলস্টেশন কেন্দ্রিক নিরাপত্তা, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও গমনাগমন, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তা, ঈদ জামাত ও ঈদ পরবর্তী নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়েছে।









