নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ট্রেনে ফিরতি যাত্রার শেষ দিনের টিকিট মিলছে আজ।

নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ঈদুল আজহার ছুটির শেষ দিনের টিকিট মিলছে আজ। ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের অগ্রিম শেষ দিনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশে রেলওয়ে।

আজ বৃহস্পতিবার ৫ জুন, বিক্রি করা হচ্ছে আগামী ১৫ জুনের ট্রেনের টিকিট।

সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হচ্ছে আজ ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হচ্ছে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হচ্ছে ৫ জুন।

আরও জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

প্রতিজন টিকিট-প্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

আরও পড়ুন