নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

বিমানে ওঠার আগে মায়ের সঙ্গে যে কথা হয়েছিল দীপকের।

আমারদেশ২৪ নিউজ ডেস্ক:
শুক্রবার, ১৩ জুন, ২০২৫

এটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়। একটি পরিবারের আকাশভাঙা কান্নার গল্প। আহমেদাবাদের আকাশে ড্রিমলাইনারের ধ্বংসস্তূপ থেকে যে ধোঁয়া উঠছিল, তা আসলে শত শত পরিবারের স্বপ্নের ছাঁই। ওই দুর্ঘটনায় নিহত হয় ২৪১ জন যাত্রী। তাদের মধ্যে ছিলেন বিমানের ক্রু মেম্বার দীপক পাঠক।

দীপক ভোরে মাকে ফোন দিয়ে বলেছিলেন, ‘মা- আমি আজ আহমেদাবাদ যাচ্ছি, চিন্তা কোরো না। তুমি সময় মত ওষুধ খেও। কয়েকদিন পর ছুটি পেলেই তোমাকে নিয়ে ঘুরতে যাব। বোনকে দেখে রেখ। পৌঁছে কল দিব বলেই ফোন কেটে দেন দীপক। কে জানত… সেই কথাগুলোই হয়ে যাবে শেষ বিদায়ের শব্দ? দীপক ঠিকই পৌঁছেছে। তবে মায়ের কাছে নয়- হয়তো পরপারে। তবে এখনো নিশ্চিত নয়। কারণ তার লাশ সনাক্ত হয়নি এখনো।বৃহস্পতিবার এপিবি আনন্দ এক প্রতিবেদনে দীপকের বড় বোনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। দীপকের বড় বোন জানান, দীপকের শোকে মা ভেঙে পড়েছে। মা বললেন দীপক তো ফ্লাইটেই ছিল। তার সঙ্গে কথা বলেছেন। ছেলে হয়তো ফিরবেন। সেই আশায় আছেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। টিভির খবরের উপরেই ভিত্তি করে আছে। ভাইকে দেখতে পাচ্ছেন না বলে কষ্ট হচ্ছে পরিবারের।

দীপক ছিলেন পরিবারের একমাত্র ছেলে। দীপকের বোন জানান, সে ছিল অন্যরকম। রাত জেগে পড়ত, প্রতিটি পরীক্ষায় ‘এ’ গ্রেড ছিল তার। সবার মুখে মুখে ছিল তার সুনাম। তার স্বপ্ন ছিল বড় কিছু হবে। বিমানে ওঠার আগে ফেসবুকে দীপক লিখেছেন হোপ ইউ আর সেফ।

বিমানটা বিধ্বস্ত হয়েছিল আহমেদাবাদের এক মেডিকেল কলেজের উপর। সেই হোস্টেলের ভেতর থেকে এখন শুধু নামহীন দেহ বেরিয়ে আসছে। তাদের মধ্যে কে দীপক? এই প্রশ্নই ঘিরে রেখেছে তার পরিবারকে।

একটি ফোন কল। একটি ফ্লাইট। একটা ধ্বংসস্তূপ। আর এক অনন্ত প্রতীক্ষা। দীপক ফিরবে কি না, জানে না কেউ। কিন্তু মা এখনো বলে যাচ্ছেন- সে ফিরবেই। সবার প্রার্থনায় থাকুক দীপকরা। প্রতিটি নামহীন দেহ যেন ফিরে পায় তার পরিচয়।

আরও পড়ুন