নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

চট্রগ্রামে হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু।

নিউজ ডেস্ক:

মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফলাহারিয়া গ্রামের দক্ষিণ পাহাড়ের জ্ঞান শরণ বৌদ্ধ বিহার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার (৮ জুলাই) ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের নাম অজিত বড়ুয়া ওরফে অজিত পাগল (৫১)। সে ওই এলাকার জুনু বড়ুয়ার ছেলে এবং গেল ১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীনভাবে চলাচল করছেন বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বিদর্শন বড়ুয়া জানান, পদুয়ার ফলহারিয়া এলাকার পাহাড়ি ছড়া ও আশপাশে বন্যহাতির দল প্রায়শই গ্রামে নেমে আসে। নিহত অজিত সোমবার রাত ৯টার দিকে স্থানীয় একটি দোকানে চা পান করেছিলেন। এরপর সে হয়ত একা হাটতে হাটতে ওই নির্জন স্থানে চলে যায়। পরে রাতের কোন এক সময় সে হাতির পালের সামনে পড়ে গেছে হয়ত। সেখানে হাতির পাল তাকে শুঁড় দিয়ে পেঁছিয়ে পা দিয়ে পিষ্ট করে মেরেছে সম্ভবত। এতে তার দেহ ছিন্নভিন্ন  হয়ে যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে৷ ঘটনাস্থলে হাতির বিষ্টা আর নিহতের শরীরে পায়ের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন