নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
চবিতে শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন। আফ্রিকায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। আজ স্বর্ণের দামের বড় লাফ: বাজুস। নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।

সমুদ্রে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু।

আমারদেশ২৪ ডেস্ক।

মঙ্গলবার ২২ জুলাই ২০২৫

 একটি ফেরী সমুদ্রে মাঝে দাউ দাউ করে পুড়ছে একটি ফেরি, প্রাণ বাঁচাতে অনেকে ঝাঁপিয়ে পড়ছেন সমুদ্রে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার একটি ফেরিতে আগুন লাগার এই ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। খবর: বিবিসি।

দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৮০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে আগুন লাগার পর বহু যাত্রীকে মাঝ সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়।

দ্বীপ অঞ্চল তালুড থেকে উত্তর সুলায়েসি অঞ্চলের মানাডোগামী কেএম বার্সেলোনা পাঁচ-এ আগুন লাগে। মৃতদের মধ্যে ১ জন সন্তানসম্ভবা নারীর দেহও উদ্ধার করা হয়েছে।

ন্যাশানাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি সূত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ফেরিতে দাউ দাউ করে আগুন জ্বলার সময় লাইফ জ্যাকেট পরে একাধিক যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন। এই ঘটনার কয়েক সপ্তাহ আগেই বালির কাছে ফেরি উল্টে ১৯ জনের মৃত্যু ঘটে।

 

আরও পড়ুন