নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মরক্কোর প্রথম নারী সরকার প্রধান হলেন ফাতিমা জাহরা। নিয়মিত শারীরিক পরিশ্রম ও জীবনযাত্রায় পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। প্রায় ১২টি ঠিকানায় একযোগে এই তল্লাশি শুরু করে। ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। নারীর গোসলের গোপনে ধারণ করে ১৫ লাখ টাকা চাঁদাদাবি গ্রেপ্তার ১। তিন দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন আটক। ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রোপ্তার করেছে পুলিশ। নানা সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। বিভিন্ন সুবিধা দেওয়ার বিনিময়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।

ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান।

বিনোদন ডেস্ক।

ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। তবে গত এক বছরে তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২০০ কোটি টাকা। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। গত বছর এই পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর ও পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ২০২৫ সালে এই পরিমাণ ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। চতুর্থ অবস্থানে থাকা হৃতিক রোশনের সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি। গত বছর তাঁর সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি।

এদিকে, ২০২৫ সালের তালিকায় থাকা অভিনেত্রী জুহি চাওলা ও চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবার তালিকায় নেই। গত বছর জুহি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি। অন্যদিকে, করণ ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৮৮০ কোটি রুপি।

হুরুনের এই তালিকায় সম্পদের পরিমাণ অনুমান করে নির্ধারণ করা হয়। ব্যক্তিগত বিনিয়োগ, ব্যবসা ও অন্যান্য সম্পদের মূল্যায়নের ওপর নির্ভর করে এই হিসাব পরিবর্তিত হতে পারে।

 

আরও পড়ুন