নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুই বলে ২ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ। ডিএমপি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার। সাইফ আলি খানের পারিবারিক সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। হাঁড়ি পাতিল থেকে খাবারে মিশছে বিষাক্ত সিসা গবেষণায় দেখা গেছে, নতুন পাত্রে। টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান। মালয়েশিয়া এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ। শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি।

মালয়েশিয়া এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ।

আন্তর্জাতিক ডেস্ক।

মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে শুক্রবার সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বোয়েসেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।

মূল বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের ওভারটাইম করার সুযোগ, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে। আগ্রহী প্রার্থীরা ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে এই ঠিকানায়: https://employee.oep.gov.bd/employee/registration।

নিয়োগের বাছাইপ্রক্রিয়ার প্রথম পর্যায়ে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে।

বোয়েসেল জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে সরকারি প্রতিষ্ঠানটি।

amardesh24.com

 

আরও পড়ুন