নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুই বলে ২ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ। ডিএমপি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার। সাইফ আলি খানের পারিবারিক সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। হাঁড়ি পাতিল থেকে খাবারে মিশছে বিষাক্ত সিসা গবেষণায় দেখা গেছে, নতুন পাত্রে। টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান। মালয়েশিয়া এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ। শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি।

দুই বলে ২ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন।

পেসার হাসান মাহমুদ, দ্বিতীয় নতুন বল পাওয়ার পর নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে ২ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।

তবে আম্পায়ারের সেই সিদ্ধান্ত রিভিউয়ের সুবাদে বেঁচে যায় ক্যারিবীয় শিবির। অবশ্য তার আগের দুই ডেলিভারিতেই প্রতিপক্ষ ব্যাটারদের সাজঘরে ফিরিয়ে নিজের জাত ঠিকই চেনান এই পেসার।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের প্রথম বলে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করে দেন হাসান। পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন।

দুটি ডেলিভারিই ছিল চোখ জুড়ানো ও দারুণ কার্যকর। এরপর হ্যাটট্রিক বলটিতে জশুয়া বিশপকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেও রিভিউ নিয়ে বেঁচে যান সেই ব্যাটার।

টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপর আঘাত করেছিল। ইনিংসে এখন পর্যন্ত মোট ৪টি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। তার দারুণ বোলিংয়ের আগেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়েছেন সাদমান ইসলাম।

তার বাম পায়ের গোড়ালি মাঠের ঘাসে আটকে গিয়ে মারাত্মকভাবে মচকে যায়। মাঠে প্রাথমিক চিকিৎসার সময়ও দুই হাত দিয়ে মুখ ঢেকে ব্যথায় ছটফট করছিলেন সাদমান। শেষ পর্যন্ত এই বাঁহাতি ব্যাটারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

amardesh24.com

 

আরও পড়ুন