ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬২টি মামলা করা হয়েছে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৪৪ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৪৪ জন, গুলশান বিভাগে ৫৫ জন এবং উত্তরা বিভাগে ৪৯ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম ও চার পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু ও দুটি কাটার উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
amardesh24.com








