নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ।  মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। এসআরবি অতিরিক্ত আইজিপি কাজে যোগ দিয়েছেন। ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ: আফরোজা খানম। রাজধানীতে ককটেল বিস্ফোরণের নাশকতা হিসেবে বিবেচনা করছে: ডিএমপি। ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ।

ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিষয়ে সিনিয়র সচিব জানান, আগামীতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে ব্যবহৃত যন্ত্রগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।

এ ছাড়া ৬ বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলেও জানান আখতার আহমেদ।

amardesh24.com

 

আরও পড়ুন