নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ।  মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। এসআরবি অতিরিক্ত আইজিপি কাজে যোগ দিয়েছেন। ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ: আফরোজা খানম। রাজধানীতে ককটেল বিস্ফোরণের নাশকতা হিসেবে বিবেচনা করছে: ডিএমপি। ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ।

এসআরবি অতিরিক্ত আইজিপি কাজে যোগ দিয়েছেন।

(এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ রোববার তিনি নতুন পদে যোগ দেন। এর আগে ৩ নভেম্বর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্বে ছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

এসআরবির মহাপরিচালক হিসেবে যোগদানের পর তার সম্মানে স্বাগত দরবারের আয়োজন করা হয়। সেখানে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনকল্যাণে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন নবনিযুক্ত মহাপরিচালক।

amardesh24.com

 

আরও পড়ুন