নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ।  মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। এসআরবি অতিরিক্ত আইজিপি কাজে যোগ দিয়েছেন। ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ: আফরোজা খানম। রাজধানীতে ককটেল বিস্ফোরণের নাশকতা হিসেবে বিবেচনা করছে: ডিএমপি। ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ।

মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার।

মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

আজ রোববার দুপুরে একটি প্রতিনিধিদল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের অধীন মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকা পরিদর্শন করে।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মুখ্য সচিব জানান, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী ২ বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

মাতারবাড়ীতে বিভিন্ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে এবিএম আবদুস সাত্তার বলেন, তাঁদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বর্তমান সরকারের সময়ে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প তেমন আলোর মুখ দেখেনি, তবে বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করতে উদ্যোগ নিয়েছে এবং সে লক্ষ্যেই কাজ চলছে।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন