নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ।  মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার। পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। এসআরবি অতিরিক্ত আইজিপি কাজে যোগ দিয়েছেন। ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ: আফরোজা খানম। রাজধানীতে ককটেল বিস্ফোরণের নাশকতা হিসেবে বিবেচনা করছে: ডিএমপি। ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ।

২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ: আফরোজা খানম।

২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকরা বিক্রি করতে আগ্রহী হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান কেনা হবে। প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে সংগ্রহ করবে সরকার।

এ ছাড়া ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে ৪৮ টাকা কেজি দরে।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে, অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে।

amardesh24.com

 

আরও পড়ুন