নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রিয়াদ- ঢাকা রুটে বিমান চলাচল ৩০ নভেম্বর বাড়িয়েছে।

রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাসহ দেশটিতে সাম্প্রতিক হামলার ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে এই রুটে ফ্লাইট বন্ধ রেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

আজ বুধবার ১১ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল করবে।

amardesh24.com

 

আরও পড়ুন