নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরান।

আন্তর্জাতিক ডেস্ক।

ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের এক কট্টরপন্থী রাজনৈতিক বিশ্লেষক।

তার দাবি, সামরিক সক্ষমতার ক্ষেত্রে ২ হাজার কিলোমিটারের ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে নেওয়ার বার্তা দিয়েছে ইরান। নতুন করে আক্রান্ত হলে ইউরোপের অন্তত পাঁচটি দেশ ইরানের কঠোর সামরিক জবাবের মুখে পড়তে পারে। এসব দেশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির ১৬ গুণ বা ম্যাক ১৬ বলে দাবি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ফারসি ভাষার ডানপন্থি সংবাদপত্র কায়হানে প্রকাশিত এক সম্পাদকীয়তে এ কথা বলেন ইরানি রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হাসান রাশভান্দ। ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটি ব্যবহার করে আবারও ইরানে হামলা চালানো হলে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য তিনি দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয়তে বলা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপ ও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দেওয়া উচিত ইরানের। দেশটির বিভিন্ন এলাকায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত এবং গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এসব স্থাপনা সম্মিলিতভাবে দেশজুড়ে ‘একটি অজানা ও দুর্ভেদ্য দুর্গ’ গড়ে তুলেছে বলে দাবি করেছে পত্রিকাটি।

কায়হানের দাবি অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা শিল্পের ‘লৌহমুষ্টি’ হিসেবে পরিচিত খোররামশাহর-৪ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন ১ হাজার ৫০০ কেজি। ক্ষেপণাস্ত্রটির মোট ওজন ৩০ টন। মাঝপথে এর গতি শব্দের গতির ১৬ গুণ বা ম্যাক ১৬-এ পৌঁছায়। সমুদ্রপৃষ্ঠে শব্দের স্বাভাবিক গতি ঘণ্টায় প্রায় ১ হাজার ২৩৫ কিলোমিটার। সে হিসাবে ম্যাক ১৬ গতির অর্থ ঘণ্টায় প্রায় ১৯ হাজার ৭৬০ কিলোমিটার।

amardesh24.com

 

আরও পড়ুন