নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গাড়ি থামিয়ে ৩০ হাজার ইয়াবা সড়ানোর দায়ে ৩ পুলিশ ক্লোজ।

লোহাগাড়ায় ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়ার অভিযোগে সাতকানিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তাঁদের জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে ঘটনার পাঁচ দিন পরও কথিত লুট হওয়া ইয়াবা উদ্ধার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

ক্লোজড হওয়া তিন পুলিশ সদস্য হলেন সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে তাঁদের থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম।

পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, গত শনিবার (২৪ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাটসংলগ্ন মাইরগ্গ্যারচর ফকিরহাট এলাকার একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি নীল রঙের মিনিট্রাক থামানো হয়। এরপর পুলিশের কথিত দুই সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে এর চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় ঢাকা মেট্রো-ড-১২-৭৫৩৮ নম্বরের একটি নীল রঙের মিনিট্রাক সড়কের পাশে রেখে খাবার খাচ্ছিলেন চালক নাছির। এ সময় পুলিশের কথিত সোর্স রবিন ও মোমিনের সঙ্গে তাঁর দেখা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন