নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

প্রবেশের অনুমতি পাননি জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি। 

আন্তর্জাতিক ডেস্ক।

মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য দেশটিতে প্রবেশের অনুমতি পাননি জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি।

তবে মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব, বিশেষ করে রোহিঙ্গা সংকট ও রাখাইন রাজ্যের পরিস্থিতি পর্যালোচনায় সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের এই বিশেষ দূতের। তার বাংলাদেশ সফর চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে, মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিলেন কেলি ই কারি। কিন্তু দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে এ ধরনের সফরের জন্য তারা প্রস্তুত নয়।

amardesh24.com

 

আরও পড়ুন