নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুই বলে ২ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ। ডিএমপি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার। সাইফ আলি খানের পারিবারিক সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। হাঁড়ি পাতিল থেকে খাবারে মিশছে বিষাক্ত সিসা গবেষণায় দেখা গেছে, নতুন পাত্রে। টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান। মালয়েশিয়া এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ। শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি।

পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় গাড়ির দীর্ঘ সারি।

আমারদেশ২৪ ডেস্কঃ

শুক্রবার ২৮ মার্চ ২০২৫

নাড়ির টানে পরিবারের সঙ্গে ঈদ করতে পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ছুটির প্রথম দিনে পদ্মা সেতুতে লক্ষ্য করা গেছে মোটরসাইকেলের দীর্ঘ সারি।আজ শুক্রবার ছুটির প্রথম দিনে সেতুর টোল প্লাজায় এসে টোল দিতে গিয়ে সেই দীর্ঘ সারি আরো দীর্ঘতর হচ্ছে।

পদ্মা সেতু কর্তপক্ষ সূত্রে জানা গেছে, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে ভোগান্তি।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্ঘটনা লাঘবে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশে টিআই জিয়া বলেন, আজ ভোর থেকে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যানবহনের জট তৈরি হয়েছে।

 

আরও পড়ুন