নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুই বলে ২ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ। ডিএমপি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার। সাইফ আলি খানের পারিবারিক সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। হাঁড়ি পাতিল থেকে খাবারে মিশছে বিষাক্ত সিসা গবেষণায় দেখা গেছে, নতুন পাত্রে। টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান। মালয়েশিয়া এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ। শামান্তা শারমীন এনসিপি ছাড়লেন। তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ড: দ্বীপ। এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝাড়লেন: গোলাম মওলা রনি।

মুগ্ধর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন,জামায়াত আমির।

নিউজ ডেস্কঃ
সোমবার, ৩১ মার্চ, ২০২৫
জুলাই বিপ্লবে বীর শহীদ মীর মুগ্ধের বাসায় গিয়ে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।ইতিক্বাফ শেষে গতকাল রোববার  সন্ধ্যায় উত্তরায় মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।এসময় জামায়াত আমির পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।
ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান জানান, ১০ দিনের ইতিক্বাফ আদায় শেষ করে আজ পবিত্র ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান দলের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সঙ্গে উত্তরার বাড়িতে সাক্ষাৎ করতে যান।
জামায়াত আমির শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং মুজাহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার শহীদ পরিবারগুলোর সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন